দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় গাঁজা বিক্রির ৩ হাজার ১১০ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গাঁজা মাপার একটি যন্ত্র জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরকয়া এলাকার সোহরাব গাজীর ছেলে মো. মনির গাজী (৩৫) ও একই এলাকার সালাম ফকিরের ছেলে মো. সাইদুল ফকির (২৭)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরকয়া এলাকা থেকে মনির গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২ পিস ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাইদুল ফকিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৩ হাজার ১১০ টাকা, একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও গাঁজা মাপার একটি যন্ত্র উদ্ধার করা হয়।
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/